আসসালামু আলাইকুম। আমি আমার ঘরের জন্য নিজের পছন্দমতো ডিজাইন করে একটি টেবিল কাস্টমাইজ করে বানিয়েছিলাম। মূলত কম্পিউটার সেটআপ এবং পড়াশোনা দুটি কাজই একসাথে খুব সুন্দরভাবে করা যায় এমনভাবে এটি তৈরি করা হয়েছে। টেবিলটি মাত্র ৭ মাস ব্যবহার করা হয়েছে এবং এটি একদম নতুনের মতো ফ্রেশ কন্ডিশনে আছে। কোনো ধরনের দাগ বা ত্রুটি নেই।
বাসার স্পেস পরিবর্তনের কারণে এটি বিক্রি করে দিচ্ছি। একসাথে স্টাডি টেবিল এবং সুন্দর একটি কম্পিউটার সেটআপ কম্বিনেশন।
টেবিলের বিশেষত্বসমূহ:
ডিজাইন: বিশেষভাবে কাস্টমাইজ করা, যাতে পিসি কেসিং, মনিটর, স্পিকার, কীবোর্ড এবং বইপত্র খুব গোছালোভাবে রাখা যায়।
ড্রয়ার ও সেলফ: প্রয়োজনীয় জিনিসপত্র ও বই রাখার জন্য একাধিক তাক, ওপরে ক্যাবিনেট এবং লকিং সিস্টেমসহ ড্রয়ার রয়েছে।
ম্যাটেরিয়াল: বেশ মজবুত ও টেকসই কাঠ/বোর্ড দিয়ে বানানো।
দয়া করে শুধু প্রকৃত ক্রেতারা যোগাযোগ করবেন। অযথা দাম দর করবেন না। ধন্যবাদ!