ডেলাক্স এম৭০০ ওয়্যার্ড গেমিং মাউস উইথ এ৮২৫ সেন্সর ৭২০০ডিপিআই আরজিবি লাইট
বাজেট প্রাইসে যারা একটি প্রিমিয়াম এবং সুপার-লাইটওয়েট গেমিং মাউস খুঁজছেন, তাদের জন্য বেস্ট ডিল! মাত্র ৬৭ গ্রাম ওজনের ডেলাক্স এম৭০০ (এ৮২৫ সেন্সর) মাউসটি এখন আকর্ষণীয় মূল্যে স্টক এভেলেবল।
মূল আকর্ষণসমূহ:
ইনস্ট্যান্ট টার্গেট ট্র্যাকিং: এতে আছে এ৮২৫ অপটিক্যাল সেন্সর এবং সর্বোচ্চ ৭২০০ ডিপিআই পর্যন্ত স্পিড। গেমের ভেতরে পিক্সেল-নিখুঁত ট্র্যাকিং পাবেন।
আল্ট্রা-লাইটওয়েট ডিজাইন: মাত্র ৬৭ গ্রাম ওজন এবং আকর্ষণীয় হানিকম্ব শেল ডিজাইন, যা দীর্ঘক্ষণ গেমিংয়েও হাত ক্লান্ত বা ঘেমে যেতে দেবে না।
ডাইনামিক আরজিবি লাইটিং: ১৬.৮ মিলিয়ন কালারের ক্রোমা আরজিবি স্ট্রিপ এবং ৯টি ভিন্ন লাইটিং মোড, যা আপনার গেমিং সেটআপের সৌন্দর্য বাড়িয়ে দেবে বহুগুণ।
আল্ট্রা-উইভ কেব্ল: মাউসের তারটি অত্যন্ত নরম ও নমনীয় (ড্র্যাগ-ফ্রি), ফলে তারের টানের কারণে গেমিংয়ে কোনো বাধা আসবে না।