এক প্যাকেটে আনুমানিক ১০০ টা বীজ থাকে। যা চীন থেকে আমদানি করা অরিজিনাল বীজ।
• বীজ অঙ্কুরোদগম (Germination): সিলিন পেন্ডুলার বীজ থেকে চারা গজাতে সাধারণত ১৫ থেকে ২৫ দিন সময় নেয়। অঙ্কুরোদগমের হার সাধারণত ৮০% থেকে ৯৫% হয়ে থাকে।
• বীজ বপনের গভীরতা: টব বা সিড ট্রেতে ঝুরঝুরে ও আর্দ্র মাটিতে ০.৩ থেকে ০.৫ সেন্টিমিটার গভীরে বীজ বপন করতে হবে। বীজগুলো খুব হালকা মাটি দিয়ে ঢেকে দিতে হবে।
• আলো ও পানি: বীজ বোনার পর মাটি যেন শুকিয়ে না যায়, সেজন্য হালকা স্প্রে করে নিয়মিত আর্দ্র রাখতে হবে। চারা গজানোর জন্য ১৮° থেকে ২৫° সেলসিয়াস তাপমাত্রা এবং পর্যাপ্ত সূর্যালোকের প্রয়োজন হয়।
• গাছের উচ্চতা ও ফুল: এই জাতের গাছগুলো সাধারণত ৩০ থেকে ৪০ সেন্টিমিটার (১২-১৫ ইঞ্চি) লম্বা হয়। এর ফুলগুলো সাধারণত হালকা গোলাপি, গাঢ় গোলাপি বা সাদা রঙের গুচ্ছ আকারে ফোটে।