জরুরী ভিত্তিতে বাসার পুরাতন ডাইনিং টেবিল বিক্রি করা হবে।
খাঁটি আকাশী কাঠের ফ্রেম এবং নকশা করা পায়া। খুবই মজবুত, একদম নড়বড়ে না। ঘুণে ধরা বা ফাটা নেই ।
বড় সাইজের ৬ সিটের টেবিল । ফ্যামিলি বাসার জন্য পারফেক্ট। আনুমানিক লম্বা ৬ ফিট, চওড়া ৩.৫ ফিট ।
টিবিলের উপরে নীল রঙের ফর্মিকা লাগানো।
কাঠের অংশ ১০০% ভালো আছে। শুধু উপরের ফর্মিকার বাম পাশের ২ কোনায় ফর্মিকা সামান্য উঠে গেছে, ছবিতে দেওয়া আছে। চাইলে ৪০০ থেকে ৫০০ টাকা খরচ করে নতুন ফর্মিকা লাগিয়ে একদম নতুনের মতো ব্যবহার করতে পারবেন।
বাসায় নতুন ফার্নিচার নেওয়া হয়েছে, তাই এটা বিক্রি করে দিচ্ছি।
নতুন আকাশী কাঠের টেবিল কিনতে গেলে ১৮-২০ হাজার টাকা লাগবে।
বিঃদ্রঃ সরাসরি এসে দেখে নিতে পারবেন।