ওয়ালটন প্যাশন বিএক্স৩১০ইউ ল্যাপটপটিতে আছে ইন্টেল কোর আই৩ ১০১১০ইউ (৪এমবি ক্যাশ, ২.১গিগাহার্টজ থেকে ৪.১গিগাহার্টজ পর্যন্ত) এবং ৮জিবি ডিডিআর৪ ২৬৬৬মেগাহার্টজ র্যাম। এতে আছে একটি ৫১২জিবি সাটা৩ এম.২ ২২৮০ এসএসডি। এই ল্যাপটপটিতে ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স এবং ১৫.৬-ইঞ্চি এফএইচডি (১৯২০ x ১০৮০) অ্যান্টি-গ্লেয়ার এলইডি-ব্যাকলিট ডিসপ্লে রয়েছে। ল্যাপটপটি বাংলা ফন্টসহ মাল্টি-ল্যাঙ্গুয়েজ এ৪ সাইজ আইসোলেটেড কিবোর্ড দিয়ে ডিজাইন করা হয়েছে এবং এতে মাইক্রোসফট পিটিপি মাল্টি-জেসচার ও স্ক্রলিং ফাংশনসহ বিল্ট-ইন টাচপ্যাড রয়েছে। এই ল্যাপটপে ১টি ইউএসবি ২.০ পোর্ট, ১টি ইউএসবি ৩.০ পোর্ট (ইউএসবি ৩.১ জেন১), ১টি ইউএসবি ৩.০ পোর্ট (ইউএসবি ৩.১ জেন১) (টাইপ সি), ১টি এক্সটার্নাল ভিজিএ পোর্ট, ১টি এইচডিএমআই আউটপুট পোর্ট (এইচডিপিসিসহ), ১টি হেডফোন জ্যাক, ১টি মাইক্রোফোন জ্যাক, ১টি আরজে-৪৫ ল্যান পোর্ট এবং ১টি ডিসি-ইন জ্যাক রয়েছে।