নতুন জবে জয়েন করার কারণে আমার পোর্টেবল কফি সেটটি বিক্রি করে দিতে চাচ্ছি। যারা কম পুঁজিতে রাস্তায়, পার্কে, অফিসে বা বিভিন্ন ইভেন্টে ঘুরে ঘুরে কফি বিজনেস শুরু করতে চান, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ।
সেটে যা যা থাকছে:
কফি ব্যাগ: ১টি প্রিমিয়াম কোয়ালিটির কফি শোল্ডার/ব্যাকপ্যাক ব্যাগ।
ফ্লাস্ক: ১টি অরিজিনাল লায়ন স্টার (Lion Star) ৩.৫ লিটারের এয়ারপট ফ্লাস্ক। এর বাইরের আবরণটি মজবুত ফুড-গ্রেড স্টেইনলেস স্টিল (Stainless Steel) দিয়ে তৈরি, যা মরিচা প্রতিরোধক ও দীর্ঘস্থায়ী। এটি ভ্যাকুয়াম ইনসুলেশন প্রযুক্তি ব্যবহারের ফলে অনেকক্ষণ কফি গরম রাখতে সক্ষম।
অন্যান্য: পেপার কাপ রাখার বিশেষ পকেট, কাপ এবং কফি মিক্সিং বিটার (Coffee Frother)।
সেটটি একদম ফ্রেশ ও ব্যবহার উপযোগী অবস্থায় আছে। নিজে জব করার কারণে সময় দিতে পারছি না, তাই বিক্রি করছি।