যারা কম্পিউটারে কোনো ধরনের বাধা ছাড়া নন-স্টপ ব্যাকআপ চান, তাদের জন্য একটি চমৎকার সুযোগ! আমি আমার ব্যক্তিগত কম্পিউটারে ব্যবহারের জন্য এই ইউপিএসটি মডিফাই করে ব্যবহার করছিলাম। বর্তমানে আইপিএস (IPS) নেওয়ার কারণে এটি বিক্রি করে দিচ্ছি। সম্পূর্ণ রানিং এবং ফ্রেশ কন্ডিশন
আমি একটি পুরাতন ভ্যানের ব্যাটারি সংযোগ করে এটি ব্যবহার করতাম। এতে আমি অনায়াসে ৭ থেকে ৮ ঘণ্টা একটানা ব্যাকআপ পেয়েছি।
আপনার সুবিধা: আপনি চাইলে বাজারে মাত্র ৬০০ টাকার নরমাল ছোট ইউপিএস ব্যাটারি কিনেও এটি চালাতে পারবেন (সেক্ষেত্রে ব্যাকআপ সাধারণ ইউপিএস-এর মতোই কম পাবেন)।
আপনি যদি আমার মতো ভ্যানের একটি পুরাতন ব্যাটারি কিনে কানেক্ট করেন, তবে অবিশ্বাস্য ব্যাকআপ পাবেন। সবচেয়ে বড় সুবিধা হলো, ভ্যানের ব্যাটারি নষ্ট হলেও ভাঙ্গারি দোকানে প্রায় সমমূল্যেই বিক্রি করে দেওয়া যায়। অর্থাৎ, ব্যাটারির পেছনে আপনার কোনো লস নেই!
অবস্থা: ১০০% রানিং এবং কোনো ইন্টারনাল সমস্যা নেই