মূল বৈশিষ্ট্যসমূহ: ২টি ১৪ সেমি বড় টার্বো ফ্যান: এই কুলিং প্যাডটিতে রয়েছে ২টি ১৪ সেন্টিমিটারের বিশাল আল্ট্রা-সাইলেন্ট ফ্যান, যা কোনো বিরক্তিকর শব্দ ছাড়াই ল্যাপটপের নিচের অংশে চমৎকার ঠান্ডা বাতাস সরবরাহ করে। ৮ লেভেল হাইট অ্যাডজাস্টমেন্ট: ঘাড়, পিঠ বা হাতের ক্লান্তি দূর করতে এতে রয়েছে ৮টি ভিন্ন উচ্চতায় সেট করার আরগোনোমিক সুবিধা। আপনার বসার পজিশন অনুযায়ী এটিকে সহজেই অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ডুয়াল ইউএসবি পোর্ট মেকানিজম: ল্যাপটপের একটি ইউএসবি পোর্ট যেন নষ্ট না হয়, সেজন্য এই প্যাডে রয়েছে ডুয়াল ইউএসবি পোর্ট ডিজাইন। একটি দিয়ে কুলার চালু রাখার পাশাপাশি অন্য পোর্টটিতে আপনি মাউস, কিবোর্ড বা পেনড্রাইভ কানেক্ট করতে পারবেন।