বর্তমানে বাইকটির আর প্রয়োজন হচ্ছে না, তাই আমার ব্যবহৃত Hero Honda Hunk বাইকটি বিক্রি করে দেবো।
বাইকটির বর্তমান অবস্থা ও ডিটেইলস নিচে দেওয়া হলো:
মডেল: Hero Honda Hunk
কাগজপত্র: ১০ বছরের নম্বর করা (ডিজিটাল নম্বর প্লেট এবং স্মার্ট কার্ড আছে)।
কন্ডিশন: বাইকটি দিয়ে নিয়মিত যাতায়াত করা হচ্ছে, একদম রানিং কন্ডিশন।
মাইলেজ: প্রতি লিটারে প্রায় ৩০ কিমি+ পাওয়া যায়।
পার্টস: বেশ কিছু দরকারি এবং বেসিক পার্টস কিছুদিন আগেই নতুন লাগানো হয়েছে।
জরুরী নোট:
যেহেতু এটি একটি পুরনো মডেলের রানিং বাইক, স্বাভাবিকভাবেই টুকটাক কাজ বা সার্ভিসিংয়ের প্রয়োজন হতে পারে। বিক্রি করে দেবো দেখে আমি নতুন করে আর বড় কোনো কাজ করাইনি। বর্তমানে ক্লাচ প্লেট থেকে হালকা একটা সাউন্ড আসে, যা চালাতে কোনো সমস্যা করে না (আমি নিজেই এভাবেই নিয়মিত চালাচ্ছি)। তবে ক্লাচ বাটিসহ নতুন চেঞ্জ করে নিলে রাইডিং একদম স্মুথ হয়ে যাবে।