ঢাকার বিভিন্ন এলাকার ব্যাংক এটিএম বুথ সুরক্ষার জন্য কিছু সংখ্যক সৎ, বিশ্বস্ত ও পরিশ্রমী সিকিউরিটি গার্ড নিয়োগ দেওয়া হবে।
(বিশেষ দ্রষ্টব্য: নামাজি ও দ্বীনদার প্রার্থীদের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।)
মূল দায়িত্বসমূহ:
১. ব্যাংকের এটিএম বুথের ভেতর ও বাইরে সঠিকভাবে পাহারা দেওয়া এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।
২. এটিএম বুথে সেবা নিতে আসা গ্রাহকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।
৩. বুথের এসি, সিসি ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম ঠিকঠাক আছে কি না তা নিয়মিত পর্যবেক্ষণ করা।
৪. বুথের নিয়মশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করা।