স্লোভাক সরকারের মাসিক দেড় লাখ টাকা বৃত্তি সুবিধা নিয়ে PHD করার সুযোগ
প্রচারিত
ঢাকা, বারিধারা, 39 min ago
83 দেখা হয়েছে
স্লোভাক সরকারের মাসিক দেড় লাখ টাকা বৃত্তি সুবিধা নিয়ে PHD করার সুযোগ
+1
দোকানের ঠিকানা
ঢাকা • বারিধারা
Uttar Baridhara Club.
এখন খোলা
• সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, রবি, 09:00-18:00
বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীদের জন্য সুসংবাদ। স্লোভাকিয়ায় ‘ন্যাশনাল স্কলারশিপ প্রোগ্রাম (এনএসপি) ২০২৬’-এর আবেদন কার্যক্রম শুরু হয়েছে। সম্পূর্ণ অর্থায়িত এই বৃত্তি কর্মসূচির আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
সুযোগ-সুবিধা: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্লোভাকিয়া সরকারের এই ‘ন্যাশনাল স্কলারশিপ প্রোগ্রাম’ সম্পূর্ণ বিনা মূল্যের। নির্বাচিত শিক্ষার্থীদের জীবনযাত্রার সব ব্যয়ভার বহন করা হবে। এর আওতায়:শিক্ষার্থীদের আবাসন ও খাবারের সম্পূর্ণ ব্যবস্থা করা হবে
স্নাতকোত্তর শিক্ষার্থীরা প্রতি মাসে ৬৫০ ইউরো ভাতা পাবেন
পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা প্রতি মাসে ১,০২৫ ইউরো ভাতা পাবেনআবেদনের যোগ্যতা: যেকোনো দেশের (স্লোভাকিয়ার নাগরিক ছাড়া) শিক্ষার্থী এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। স্নাতকোত্তরের জন্য স্নাতকের সনদ এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
যেসব ডকুমেন্ট প্রয়োজন হবে:
অ্যাকাডেমিক সিভি
মোটিভেশন লেটার বা স্টেটমেন্ট অব ইন্টারেস্ট
অধ্যয়ন/গবেষণা পরিকল্পনা
দুটি সুপারিশপত্র
শিক্ষাগত যোগ্যতার সকল সনদ (ফলাফল, ট্রান্সক্রিপ্ট, ডিগ্রি)
পাসপোর্টের কপি
আবেদন পদ্ধতি: আগ্রহীরা বিস্তারিত দেখে এই লিংকে গিয়ে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৫।