গনি মিয়ার গামছা | ঝালকাঠির শতবর্ষী ঐতিহ্যবাহী তাঁতশিল্প
ঝালকাঠির এই ঐতিহ্যবাহী সুতির গামছাটি আমাদের 'সবুজ পাতা' কারখানায় তৈরি নয়; এটি শতবর্ষী স্থানীয় তাঁতশিল্পের সৃষ্টি। এর অবিশ্বাস্য জল শোষণ ক্ষমতা, নিখুঁত বুনন এবং দীর্ঘস্থায়ী আরাম আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে। তাই এই হারিয়ে যাওয়া ঐতিহ্য সবার কাছে পৌঁছে দিতে, আমি সরাসরি গনি মিয়ার তাঁত থেকে প্রিমিয়াম ৫ হাত (৮৮" × 43", বিছানার চাদরের মতো বড়) গামছা সংগ্রহ করে 'সবুজ পাতা'-তে যুক্ত করেছি।
বিশেষ দ্রষ্টব্য: এর ইতিহাস ও মান সম্পর্কে জানতে, আপনি ইউটিউবে চ্যানেল আইয়ের অনুষ্ঠান 'হৃদয়ে মাটি ও মানুষ'-এ শাইখ সিরাজ স্যারের প্রতিবেদন দেখতে পারেন।
"সবুজ পাতা" বিসিক, বরিশাল।