GSX 125
Fresh Bike. Untouched Engine.
বাইকের খুটিনাটি।
১২৫ সিসি সেগমেন্টে এটার পাওয়ার অবিশ্বাস্য। না চালালে বুঝবেন না। বর্ষায় কাদা মেখে বাইকের লুক ফ্রেশ নাই, ধুলেই ফিটফাট। ইঞ্জিনে কোন হাত দেওয়া হয় নাই। মাইলেজ সিটিতে ৪০-৪৫ পাওয়া যায়। হাইওয়ে তে ৫০+। টায়ার দুইটাই ফ্রেশ আছে।
পেপার ২০২৮ পর্যন্ত আপডেট করে দিবো। আমি জুন মাসের ২ তারিখে V3 কিনবো তাই এটা বিক্রি করে দিব।
একটা মাইনর সমস্যা আছে। Overflow লাইন দিয়ে অল্প অল্প তেল বের হয়। কিন্তু বাইক অফ রাখার সময় তেলের লাইন বন্ধ রাখলে আর সমস্যা হয় না। আমি দুই বছর ধরে এভাবেই চালাচ্ছি। কোন সমস্য হয় না তাই আর ঠিক করাইনি। এটা মেনে চালাতে পারলে বাইকে এক টাকার ও কাজ নাই। তবে ইচ্ছা হলে সারয়ে নিতে পারবেন।
লুকানোর কিছু নাই, সব বলে দিলাম। আমি বাংলাদেশ ব্যাংকে কর্মরত আছি। বাইক দেখতে হলে দিনের বেলা ব্যাংকের সামনে আর সন্ধার পর গোরস্থান রোড আসতে হবে।