কাজের দায়িত্ব ও কর্তব্য:
১। নির্ধারিত এলাকায় ডিটারজেন্ট ও মশার কয়েল বিক্রয় করা।
২। প্রতিদিন নতুন দোকান ও গ্রাহক তৈরি এবং নিয়মিত দোকান ভিজিট করা।
৩। প্রতি মাসে ৩,০০,০০০ টাকা বিক্রয় টার্গেট অর্জন করা।
৪। কোনো প্রকার বাকি বিক্রয় না করা; সব পণ্য নগদ টাকায় বিক্রয় করা।
৫। প্রতিদিনের বিক্রয়, অর্ডার ও নগদ টাকার সঠিক হিসাব রাখা এবং যথাসময়ে জমা দেওয়া।
৬। প্রতিষ্ঠানের নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী পণ্য বিক্রয় করা।
৭। গ্রাহকদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা এবং বাজারে পণ্যের চাহিদা বৃদ্ধি করা।
৮। প্রতিদিনের বিক্রয় প্রতিবেদন কর্তৃপক্ষকে প্রদান করা।
৯। প্রতিষ্ঠানের পণ্য ও অর্থের নিরাপত্তা নিশ্চিত করা।
১০। সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রতিষ্ঠানের নিয়ম মেনে কাজ করা।