নতুন কন্ডিশন Full HD 1080p ওয়েবক্যামেরা বিক্রয়!
আপনার অনলাইন ক্লাস, অফিস মিটিং বা ভিডিও কলিংয়ের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে নিয়ে নিন এই হাই-কোয়ালিটি ওয়েবক্যামেরাটি। এটি দেখতে যেমন স্টাইলিশ, পারফরম্যান্সেও তেমন দুর্দান্ত।
ক্যামেরাটির প্রধান বৈশিষ্ট্যসমূহ:
রেজোলিউশন: Full HD 1080p (১৯২০x১০৮০ পিক্সেল) ভিডিও কোয়ালিটি।
মাইক্রোফোন: বিল্ট-ইন নয়েজ আইসোলেটিং মাইক্রোফোন, যা আপনার কথাকে করবে আরও পরিষ্কার।
অটো লাইট কারেকশন: কম আলোতেও উজ্জ্বল এবং ক্লিয়ার ছবি পাওয়া যায়।
প্লাগ অ্যান্ড প্লে: কোনো ড্রাইভ ইনস্টল করার ঝামেলা নেই, USB পোর্টে লাগালেই কাজ শুরু করবে।
ডিজাইন: ল্যাপটপ বা এলসিডি মনিটরে সহজেই আটকানো যায়, আবার ট্রাইপডেও ব্যবহার করা সম্ভব।
সাপোর্ট: উইন্ডোজ ১০, ৮, ৭, এক্সপি এবং ম্যাক ওএস-এ অনায়াসেই চলে।