বিশ্ববিখ্যাত ইতালিয়ান ব্র্যান্ড হাইয়ার ইনকরপোরেটেড-এর 'ক্যান্ডি ১ টন ইনভার্টার এসি', একদম নতুন মডেল: সিএসইউ-১২ কমফোর্ট কুল(আইএনভি)(৩ডিএফ)(কিউএবি)। আমি এটি ১৭.০৩.২০২৫ তারিখে সোমবার ট্রান্সকম ডিজিটাল শোরুম থেকে কিনেছি এবং ১৮.০৩.২০২৫ তারিখে আমার রুমে ইনস্টল করেছি। তখন থেকে গত নভেম্বর পর্যন্ত প্রতিদিন গড়ে ১ ঘণ্টা ব্যবহার করা হয়েছে। আসল দাম ছিল ৫৯৯৯৯ টাকা, আমি অফিসিয়াল ডিসকাউন্টে ৫২৯৯৯ টাকায় কিনেছি। আমি একটি নতুন বাসায় শিফট করছি যেখানে ২ টন বা অন্তত ১.৬ টনের এসি প্রয়োজন, তাই এটি বিক্রি করতে চাই। কম্প্রেসরের ওয়ারেন্টি ১২ বছর, স্পেয়ার পার্টস ৪ বছর, সার্ভিসিং এবং ক্লিনিং ২ বছর। আমার প্রিন্ট ইনভয়েস, ওয়ারেন্টি কার্ড এবং অনলাইন ইনভয়েস ও ওয়ারেন্টি কার্ড সবই অক্ষত আছে। দয়া করে অযৌক্তিক দামের অফার দিয়ে মেসেজ করবেন না। শুধুমাত্র প্রকৃত ক্রেতারা যারা জরুরি ভিত্তিতে কিনতে চান তারা যোগাযোগ করুন।