দালাল বা যারা কম দামে কিনে বেশি দামে বিক্রি করেন, যাঁদের বাজেট ২ লাখের কাছাকাছি - এমন ভাই-ব্রাদাররা নক করবেন না। কারণ, এলাকার ভাই-ব্রাদাররাই অলরেডি ২ লাখ টাকা দিয়ে নেওয়ার জন্য প্রস্তুত আছে, কিন্তু ওই দামে বিক্রি করব না বলেই বিজ্ঞাপন দেওয়া।
বাইকটি ৪৪,০০০+ কিমি চলেছে। চাইলে বংশাল থেকে মিটার কমিয়ে বিক্রি করতে পারতাম, কিন্তু তার কোনো কারণ দেখি না। প্রয়োজন হলে যিনি কিনবেন, তিনিই কমিয়ে নেবেন; এখানে কোনো লুকোচুরি নেই।
আমার মতে, বাইকের যে কন্ডিশন, তাতে আরও ১-২ বছর ইঞ্জিনে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই বললেই চলে; একদম ফ্রেশ কন্ডিশনে আছে। কিনবেন, তেল ভরবেন আর চালাবেন। তবে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে হলে যা করতে হয় - যেমন একটা সার্ভিসিং করানো এবং ইঞ্জিন অয়েল পরিবর্তন করা - সেগুলো করবেন।
আরও কিছু তথ্য দিয়ে দিচ্ছি: ইঞ্জিন আনটাচড, বডিতে কিছু স্কেচ (দাগ) আছে যা সব বাইকেই থাকে। এ ছাড়া সিট কভারে বিড়ালের খামচি আছে।