HPB Magic Practice Copybook — শিশুদের হাতের লেখা সুন্দর করার জন্য দারুণ একটি প্র্যাকটিস সেট।
খাতায় লেখার প্রায় ১০ মিনিটের মধ্যে লেখা অটো মুছে যাবে, তাই একই খাতা বারবার অনুশীলনে ব্যবহার করা যায়।
সেটটিতে থাকছে:
৫টি বই — বাংলা, ইংরেজি, অংক, আরবি ও ড্রয়িং
১টি ম্যাজিক কলম
৫টি ম্যাজিক শীট
১টি পেন গ্রিপ
বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ, ইংরেজি বড় ও ছোট হাতের ABC, গণিতের ১–১০০, English Numbers 1–100, আরবি ও ড্রয়িং—সবকিছুরই রয়েছে সুন্দরভাবে অনুশীলনের ব্যবস্থা।
বর্ণমালা ও ছবিগুলো খাঁজ কাটা, ফলে শিশুরা সহজেই দাগ অনুসরণ করে লিখতে শিখতে পারে এবং একই সঙ্গে বর্ণ ও সংখ্যা চিনতেও পারে।
উন্নতমানের মোটা ও মজবুত কাগজে তৈরি হওয়ায় সহজে নষ্ট হবে না। কলমের সঙ্গে থাকা পেন গ্রিপ শিশুদের সঠিকভাবে কলম ধরতে সাহায্য করবে।
বারবার নতুন খাতা কেনার খরচ কমিয়ে এক সেটেই বারবার লেখার অনুশীলন করান আপনার ছোট্ট সোনামণিকে।