'কিশোর আলো'-র ১ম সংখ্যা : অক্টোবর ২০১৩ থেকে শুরু করে এপ্রিল ২০২০ সংখ্যা পর্যন্ত আছে, শুধু মাঝের ১ টা সংখ্যা (নভেম্বর ২০১৯) বাদে...
সবগুলো ম্যাগাজিনই সম্পূর্ণ অক্ষত ও নতুন অবস্থায় আছে, কোনো ছেঁড়া বা ত্রুটি নেই।
এসব সংখ্যা সে সময় কিনেছি ঠিকই, কিন্তু কখনোই সময়ের অভাবে বা আলসেমি করে পড়া হয়ে উঠতো না। মাঝেমধ্যে শুধু একটু নেড়েচেড়ে চেক করে বা সামান্য একটু দেখে রেখে দিতাম। এক সময় নেশার মতো ছিলো এই ম্যাগাজিন কালেক্ট করা, তাই একটা সংখ্যাও মিস করতে চাইতাম না!
নভেম্বর ২০১৯ সংখ্যাটাও ছিলো কালেকশনে, কিন্তু কিভাবে হারালো জানি না; অনেক খোঁজাখুঁজি করেও পাইনি।
এখানে মোট ৭৮ কপি আছে, ১৫ টাকা করে ধরলে ১১৭০ টাকা হয়। আমি ১১০০ টাকাতেই সেল করে দিতে চাই।
কেউ নিতে চাইলে বসুন্ধরা: Block- I এ এসে নিয়ে যেতে হবে।
আলাদাভাবে বিক্রি সম্ভব নয়, কেবল সবগুলো ইস্যু একত্রেই বিক্রি করা সম্ভব...