মডেল: Dell Latitude D530 (Original UK Variant)
কন্ডিশন: ব্যবহৃত (নিজের হাতে চালানো)
ল্যাপটপটি সম্পর্কে কিছু কথা:
এই ল্যাপটপটি আমি দীর্ঘ দিন ধরে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করছি। এটি সরাসরি ইংল্যান্ড থেকে আসা একটি অরিজিনাল ল্যাপটপ। ল্যাপটপটি অত্যন্ত মজবুত এবং এখনো মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে। এছাড়া এটি দিয়ে প্রজেক্টর ও হিসেবে ব্যবহার করতে পারবেন এটাই হিউজ পরিমাণ পোট আছে।
✅ প্রধান বিশেষত্ব:
অক্ষত কন্ডিশন: ল্যাপটপটি আমার হাতেই চলেছে, আজ পর্যন্ত রিপেয়ারিং বা অন্য কোনো কারণে এর ভেতরটা খোলা হয়নি। শুধু টাইম ঠিক রাখার জন্য ভেতরের ছোট কয়েন ব্যাটারি (CMOS battery) পরিবর্তন করা হয়েছে, এছাড়া আর কোনো পার্টস টাচ করা হয়নি।
অসাধারণ সাউন্ড: এর স্পিকারের সাউন্ড কোয়ালিটি বর্তমানের অনেক দামী ল্যাপটপের চেয়েও ভালো। গান শোনা বা মুভি দেখার সময় মনে হবে ছোটখাটো কোনো সাউন্ড বক্স বাজছে।
কাজের ধরণ: ডাটা এন্ট্রি, এক্সেল, ওয়ার্ড এবং হালকা ফটোশপের কাজের জন্য এটি খুব ভালো। মুভি দেখা বা গান শোনার জন্য এটি বেস্ট এবং যারা নতুন টাইপিং শিখতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট কোয়ালিটির হবে।
ব্যাটারি ও চার্জার: এটি এখনো ১ ঘণ্টার মতো ব্যাটারি ব্যাকআপ দেয়। সাথে এর অরিজিনাল ডেল (Dell) চার্জার আছে।
🔍 কন্ডিশন নোট (স্বচ্ছতার জন্য):
ল্যাপটপটি বেশ পুরানো হওয়ার কারণে ডিসপ্লেতে চিকন সুতার মতো দুটি দাগ এবং একটি ছোট গোল স্পট আছে। তবে কাজ করতে বা মুভি দেখতে এতে কোনো সমস্যা হয় না।
কারা কিনবেন?
যারা খুব অল্প বাজেটে বাসা-বাড়িতে সাধারণ কাজ বা বিনোদনের জন্য একটি দীর্ঘস্থায়ী ও ভালো সাউন্ডের ল্যাপটপ খুঁজছেন, কিংবা স্টুডেন্টদের জন্য এটা বেস্ট হবে এটা দিয়ে অ্যাসাইনমেন্ট করা যাবে এছাড়া যারা কম্পিউটারের কাজ শিখতে চাচ্ছেন এটা দিয়ে বেসিক কাজ শিখতে পারবেন তাদের জন্য এটি সেরা ডিল হবে।
দাম: [৫৫০০/-] টাকা (আলোচনা সাপেক্ষে)
লোকেশন: [বসুন্ধরা আবাসিক এলাকা]
আগ্রহী ক্রেতাগণ সরাসরি যোগাযোগ করুন। ধন্যবাদ