শুদ্ধধ্বনি শ্রীমদ্ভগবদ্গীতা
শুদ্ধধ্বনি গীতাটির মধ্যে ৩টি ভাগ রয়েছে। যথা: ১। শুদ্ধধ্বনি, ২। শ্রীমদ্ভগবদ্গীতা, ৩। পরিশিষ্ট।
শুদ্ধধ্বনি গীতার আলোচ্য বিষয়গুলো হলো: ঈশ্বরস্তুতি প্রার্থনা, দেবনাগরী বর্ণপরিচয়, দেবনাগরী সংযুক্তবর্ণ, সংস্কৃত উচ্চারণবিধি, গীতাপাঠ-বিধি, দেবনাগরী এবং বাংলা হরফে গীতার মূল শ্লোক, প্রতিটি শ্লোকের সহজ ও শুদ্ধ উচ্চারণ, পদচ্ছেদ, অন্বয়, বাংলা অনুবাদ, বেদাদি শাস্ত্রানুকূল টীকাটিপ্পনী (বেদ, উপনিষদ ইত্যাদি শাস্ত্রের তথ্যসূত্রসহ), মাহাত্ম্য, উপসংহার, বিবিধ প্রবন্ধাবলী (শ্রীমদ্ভগবদ্গীর নামকরণ, ভাষা,
প্রাচীনত্ব, শ্লোকসংখ্যা, ছন্দোবিবরণ, ভাষ্য-পরিক্রমা; ব্রহ্মজিজ্ঞাসা, উপদেষ্টা ভগবান্ শ্রীকৃষ্ণ, যুদ্ধক্ষেত্রে গীতার অবতারণা কেন; গীতায় সনাতন ধর্ম; পরমাত্মা, জীবাত্মা এবং প্রকৃতির অলিঙ্গতা; অষ্টাঙ্গযোগ
এবং জ্যোতিষ; গীতার প্রক্ষিপ্তবাদ পর্যালোচনা), ৩০০+ বহুনির্বাচনী অভিজ্ঞা (উত্তরপত্রসহ)। শ্লোকসূচী, নির্দেশপঞ্জী এবং গ্রন্থপঞ্জী।