আমি ৪ বছর ধরে ফোনটা ব্যবহার করছি। কয়েকদিন আগে রিলস দেখার সময় হঠাৎ করে ফোনটা বন্ধ হয়ে যায়। আমি রিপেয়ার শপে নিয়ে গেলে তারা বলে ফোনের CPU নষ্ট হয়ে থাকতে পারে, কারণ ফোনটা পুরনো মডেল।
কিন্তু আমার মনে হয় ফোনটা ঠিকই আছে, শুধু ডিসপ্লে সমস্যা হয়েছে। কারণ আমি যখন ফোনটা ল্যাপটপে কানেক্ট করি, তখন ল্যাপটপে দেখায় যে ফোনটা অন আছে।
যদি CPU ঠিক থাকে, তাহলে শুধু ডিসপ্লে ঠিক করতে প্রায় ২০০০ টাকা বা একটু বেশি খরচ হতে পারে। আর যদি CPU-তে সমস্যা থাকে, তাহলে ডিসপ্লেসহ পুরোটা ঠিক করতে মোটামুটি ৫০০০ টাকার মতো বা তার কম খরচ হতে পারে।