আমি একটি প্রিমিয়াম কোয়ালিটির ম্যাগনেটিক ফোল্ডিং দাবা সেট বিক্রি করতে চাই। এটি আমার বড় ভাই (কাজিন) অস্ট্রেলিয়া থেকে নিয়ে এসেছিল। খুবই অল্প ব্যবহার করা হয়েছে (মাত্র ১২–১৫ বার), তাই এটি দেখতে একদম নতুনের মতো।
এই দাবা সেটটির অস্ট্রেলিয়ান মার্কেট প্রাইস প্রায় ৫৫ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৪৮১৩ টাকা), কিন্তু আমি জরুরি প্রয়োজনে মাত্র ২২০০ টাকায় বিক্রি করছি।
বোর্ডটি ফোল্ড করা যায়, তাই সহজে বহন ও সংরক্ষণ করা যায়। ম্যাগনেটিক হওয়ার কারণে খেলার সময় গুটিগুলো স্থির থাকে, ফলে যেকোনো জায়গায় আরাম করে খেলা যায়। কোনো স্ক্র্যাচ বা ড্যামেজ নেই, সব গুটি সম্পূর্ণ ঠিক আছে।
যারা ভালো মানের দাবা সেট খুঁজছেন, তাদের জন্য এটি একটি খুব ভালো সুযোগ।
বিক্রির কারণ: জরুরি টাকার প্রয়োজন।
মূল বৈশিষ্ট্যসমূহ:
- ম্যাগনেটিক গুটি, খেলার সময় নড়ে না
- ফোল্ডিং বোর্ড, সহজে বহনযোগ্য
- প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি
- ইমপোর্টেড (অস্ট্রেলিয়া থেকে আনা)
- একদম পরিষ্কার ও স্ক্র্যাচ ফ্রি
- নতুনের মতো কন্ডিশন
কন্ডিশন: Almost New (100% Fresh)
প্রাইস: ২২০০ টাকা
লোকেশন: Dhaka Cantonment, Post Office, Road 2/A, Beside Allahu Masjid.