অরজিনাল রেঞ্জার ম্যাক্স সাইকেল মোটর ফিটিং করা, হাব মোটর অরজিনাল । ব্যাটারি ডিজে ডিসি অরজিনাল ১০০% । চালিয়ে ভালো করে দেখে, শুনে, বুঝে নিতে পারবেন । কোন সমস্যা নেই । শুধুমাত্র বিল্ডিং এর নিচে রাখার জায়গা নেই বিধায় বিক্রি করতে হচ্ছে । দুই তলায় থাকি নিচে থেকে দুই তলায় তুলতে কষ্ট হয় ওজনের কারনে তাই বিক্রি করে ফেলতেছি । সব মিলিয়ে ওজন ৩৫ কেজি । ব্যাটারি দুইটা ১৪ কেজি । সাইকেলের সিট পরিবর্তন করা হয়েছে নতুন । চট্টগ্রামের সদরঘাট নিউমার্কেট থেকে ফিটিং করা হয়েছে । বেশিদিন ব্যবহার করা হয় নাই । ৫ ঘন্টা চার্জ দিলে ৪০ কিলো পর্যন্ত যাওয়া যায় । একবারে চার্জে এক ইউনিট বিদ্যুৎ খরচ হয় । নেওয়ার ইচ্ছা হলে ডাইরেক্ট কল দেবেন অযথা ডিস্টার্ব করবেন না । দাম একটু কমানো যাবে ।