অপ্পো এফ১৯ প্রো এসেছে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড স্ক্রিন নিয়ে। এতে রয়েছে বাম দিকের পাঞ্চ-হোল ফ্রন্ট ক্যামেরা ডিজাইন। পেছনের ক্যামেরাটি ৪৮+৮+২+২ মেগাপিক্সেলের কুয়াড ক্যামেরা যার সাথে আল্ট্রাওয়াইড, ডেপথ সেন্সর, ডেডিকেটেড ম্যাক্রো লেন্স, পিডিএএফ, এলইড ফ্ল্যাশ ইত্যাদি ফিচার এবং আল্ট্রা এইচডি ভিডিও রেকর্ডিং অপশন রয়েছে। সামনের ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের। অপ্পো এফ১৯ প্রো ৪৩১০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ আসে।