আসসালামু আলাইকুম,
আলমারিটি অনেক কম ব্যবহার করা হয়েছে। আমি একজন সেনা সদস্য। এটা তেমন একটা ব্যবহারও হয়নি, তার কারণ বেশিরভাগ সময় আমার ওয়াইফ বাবার বাসায় ছিল। সেই জন্য নেয়ার পর থেকে বাসায় অপব্যবহৃত ছিল। এখন একবারেই ক্যান্টনমেন্টে ফ্যামিলি নিয়ে আসবো তাই এটা আমার আর প্রয়োজন নেই। সেজন্য বিক্রি করতে চাচ্ছি।
একদম নতুনের মতই আছে এবং কোন প্রকার দাগ, রং উঠে যাওয়া, ক্রাচ/ভাঙা বা এই ধরনের কোন প্রকার সমস্যা নেই। দেখেশুনে নিতে পারবেন সমস্যা নেই। পছন্দ না হলে নেয়ার প্রয়োজন নেই, আশা করি পছন্দ হবে। আর এটা আমি আমার রুমের বাকি ফার্নিচারের সাথে মিল রেখে কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছিলাম। নতুন কেনা আর এটা কেনার ভিতরে কোন পার্থক্য থাকবে না আশা করি। যদি কারো পছন্দ হয় নিতে পারেন, দাম কম বেশি করে দিয়ে দিব ইনশাআল্লাহ।
ধন্যবাদ