১.কাস্টমার হ্যান্ডেল, পরিবেশন করা এবং দোকান পরিচ্ছন্ন রাখা।
২.আলু জাতীয় ভাজাপোড়া করার দক্ষতা ( তেলের মান বোঝা)
৩.অন্যান্য পরিচালনাগত কাজ
৪.পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে
প্রয়োজনীয়তা ও দক্ষতা
* নিজ খরচে যাতায়াত করতে হবে।
* শুধুমাত্র ছেলেরা যোগাযোগ করবেন।
* সৎ, সময়নিষ্ঠ এবং কাজের প্রতি ডেডিকেশন থাকতে হবে।
ন্যূনতম যোগ্যতার প্রয়োজনীয়তা
*শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, শুধু হিসাব বোঝা, আন্তরিক ভাবে কাজ করার মন মানসিকতা থাকতে হবে
* অভিজ্ঞতা হলো ভাজাভাজির কাজ,কার্ট চালানোর দক্ষতা সম্পর্কে জ্ঞান থাকা।
ন্যূনতম অভিজ্ঞতা
১ বছর
জরুরী লোক প্রয়োজন
কুমিল্লার টমছমব্রীজ সংলগ্ন এলাকায় খুব শীঘ্রই আমাদের একটি স্ট্রিট কার্ট চালু হতে যাচ্ছে। দোকানটি পরিচালনার জন্য একজন সৎ ও পরিশ্রমী ছেলে দরকার।
কাজের সময়: প্রতিদিন বিকেল ৪:০০ টা থেকে রাত ১০:০০ টা পর্যন্ত।
বেতন:
* প্রারম্ভিক বেতন ৩০০০/মাস
* দ্বিতীয় মাস হতে মূল বেতন+কমিশন
* আলোচনা সাপেক্ষ
Note: পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে ও শুধু বিরক্ত করার জন্য কল না দেবার অনুরোধ। যাদের কাজের বেশি প্রয়োজন তাদের অগ্ৰাধিকার দেওয়া হবে।
বি:দ্র: আপনার পরিচিত কোনো পরিশ্রমী ভাই বা বন্ধু থাকলে পোস্টটি শেয়ার করে তাকে সাহায্য করুন