খুব কম সময় ব্যবহার করা হয়েছে মাত্র দুই মাসের মত। তাই একদম নতুনের মত রয়েছে। ঘড়িতে কোনরকম সমস্যা নেই। ঘড়িটার স্টোরেজ 256gb বক্সে গিয়ে লেখা কিন্তু বাস্তবে এর কম বলে মনে হয়েছে আমার ব্যবহার করে। ঘড়িতে রয়েছে ফেস লক ফেস লক খুব ভালো মতই কাজ করে যদি আপনি খুব ভালো আলোতে থাকেন। ঘড়িতে এন্ড্রয়েড ফোনে যা যা ইউজ করা যায় সকল ধরনের অ্যাপস আপনি ব্যবহার করতে পারবেন। গেমস খেলতে পারবেন কিন্তু হার্ড কোন গেমস খেলতে পারবেন না। ঘড়ির দুটি সামনে এবং পিছনে দুই দিকে ক্যামেরা রয়েছে। আপনি এটাতে সিম ব্যবহার করতে পারবেন একটা। এক চার্জে অনায়াসে দুই দিনের মতো ব্যাকআপ পাবেন যদি আপনি সিম না ব্যবহার করেন। যদি আপনি সিম ব্যবহার করেন তাহলে এটা মোটামুটি একদিনের মতো ব্যাকআপ পাবেন। বইটির সাথে অরজিনাল চার্জার রয়েছে। সাথে বেল্ট পাবেন এবং বক্স রয়েছে। ঘড়িটি কিনতে হলে অবশ্যই আমার বাসার লোকেশন এর আশেপাশে আসতে হবে। কুরিয়ারে দেওয়া সম্ভব কিন্তু ডেলিভারি চার্জ দিতে হবে।