একটা ছোটো খাটো দোকান খুলতে চাচ্ছি, অনলাইন সার্ভিস এর। প্রথম প্রথম আবার মূলধনও কম। তাই কম দামে একটা সেকেন্ড হ্যান্ডেড কিন্তু ভালো প্রিন্টার চাচ্ছি। লেজার প্রিন্টার হলে সাদাকালো হলে চলবে বা কালার হলে ভালো, আর সাথে যদি স্ক্যানার যুক্ত থাকে তাহলে আরো ভালো। প্রিন্টিং ভালো হলেই চলবে, বডি ভাঙ্গা বা গায়ে ময়লা দাগ পড়ে যাওয়া বা যা-ই হোক সমস্যা নেই। শুধু ঝামেলাহীন ভালো প্রিন্ট লাগবে। নতুন শুরু করছি তাই বাজেট কম। ৩-৫ হাজার। এ দামে পাওয়া কঠিন তবে অনেকের থাকতে পারে। যদি কারোর কাছে থাকে যোগাযোগ করতে পারেন। লোকেশান ঢাকা চট্টগ্রাম বা আশে পাশে হলে আনতে সুবিধা হবে।