বিটল পোকা এক ধরনের গৃহপালিত পোকা। বিটল পোকা থেকে উৎপাদিত বিটল লার্ভা প্রধানত পোষা প্রাণীদের খাবার হিসেবে ব্যবহৃত হয়, বিশেষ করে পাখি, হাঁস, মুরগী, মাছ এবং শৌখিন প্রাণীদের। এগুলি পুষ্টিগুণে সমৃদ্ধ এবং প্রোটিন ও ক্যালসিয়ামের ভালো উৎস। এটি উচ্চ প্রোটিন, চর্বি, অ্যামিনো অ্যাসিড ও মিনারেল সমৃদ্ধ খাবার। সহজে হজম হয় ও দ্রুত প্রাণীর বৃদ্ধি ঘটায়। ছোট সাইজের প্রাণীকে ছোট সাইজের বিটল লার্ভা ও বড় সাইজের প্রাণীকে বড় সাইজের বিটল লার্ভা দেয়া হয়। এতে সহজেই লার্ভা খেয়ে ফেলতে পারে যেকোনো প্রাণী।