ইউগ্রিন সিএম৬৬৭ (UGREEN CM667) ২-ইন-১ ব্লুটুথ ৫.২ অডিও অ্যাডাপ্টার
ইউগ্রিন সিএম৬৬৭ হলো একটি ব্লুটুথ ৫.২ অডিও ট্রান্সমিটার ও রিসিভার, যা যেকোনো ডিভাইসকে ওয়্যারলেস করে। সাইড সুইচের মাধ্যমে সহজে TX ও RX মোড নির্বাচন করা যায়।
১. ট্রান্সমিটার মোড (TX Mode):
টিভি, পিসি বা গেইমিং কনসোলের সাউন্ড ব্লুটুথ হেডফোনে শোনার জন্য এটি ব্যবহৃত হয়। AUX ক্যাবল দিয়ে টিভির সাথে যুক্ত করে পেয়ার করলেই অডিও শোনা যায়। এতে একসাথে দুটি হেডফোন কানেক্ট করা সম্ভব।
২. রিসিভার মোড (RX Mode):
ফোন থেকে পুরনো স্পিকার বা গাড়ির AUX পোর্টে গান বাজানোর জন্য এটি ব্যবহৃত হয়। ক্যাবল দিয়ে স্পিকারে যুক্ত করে ফোনে ব্লুটুথ পেয়ার করলেই সাউন্ড বাজবে।
মূল ফিচারসমূহ:
ব্লুটুথ ৫.২: ১০ মিটার সীমা ও কম লেটেন্সি।
ব্যাটারি: TX মোডে ২৭ ঘণ্টা ও RX মোডে ২২ ঘণ্টা ব্যাকআপ।
অন্যান্য: টাইপ-সি চার্জিং এবং হ্যান্ডস-ফ্রি কলের জন্য বিল্ট-ইন মাইক।