বাঙলা কথাসাহিত্যের প্রথিতযশা কথাকার আশুতোষ মুখোপাধ্যায়। এপার ওপার দুপার বাঙলার মানুষই তাঁর মুগ্ধ পাঠক। ধ্রুপদী সাহিত্যের অন্যতম সঙ্গী 'সাহিত্যম্' সেই বরেণ্য সাহিত্যিককে সঙ্গে পেয়ে ধন্য হয়েছে। শুধু সেইটুকু স্মৃতিকে সমুজ্জ্বল করে রাখতে তাঁরই শ্রেষ্ঠ দু'টি উপন্যাস তুলে দিলাম আপনাদের হাতে। একটি মলাটেই মোড়া রইল সর্বকালের সব মানুষের চিত্ত জয়করা কাহিনী।
রসিক পাঠক একে সাদরে গ্রহণ করলেই শ্রম সার্থক।