ক্রিকেট নিয়ে লেখা একটি কিশোর উপন্যাস। সবকিছু খুব সুন্দরভাবে চলছিল গত এক বছর ধরে, প্রায় গল্পের মত। জাতীয় দলে খেলা, পরিচিতি, জনপ্রিয়তা, টাকা, তারপর নিজস্ব ফ্ল্যাট, দামি গাড়ি, সামাজিক প্রতিষ্ঠা। এর অনেক কিছু রনি কল্পনাও করেনি কখনো। কিন্তু জিম্বাবুয়ের ট্রাই সিরিজের হার সবকিছু বদলে দিল! রনি নামক অসাধারন সম্ভাবনাময় ফাস্টবোলারের জীবন এখন অনিশ্চিত, বিপদসংকুল আর একাকী। আহত খেলোয়াড়টি খুঁজছিল উত্তোরনের পথ, কিন্তু সে বহুদূর-প্রায় অসম্ভব। সবখানে হোঁচট খেতে খেতে যখন সামনের সবকিছু অন্ধকার মনে হচ্ছিল, তখনই এল আবার সাফল্যের স্বাদ-রনি পারলো শেষ পর্যন্ত?