ল্যাপটপটি প্রায় ৩ বছর ধরে সম্পূর্ণ ব্যক্তিগতভাবে অত্যন্ত যত্নের সঙ্গে ব্যবহার করেছি। আমি স্বভাবগতভাবেই জিনিসপত্রের ব্যাপারে খুবই যত্নশীল। প্রতিবার ব্যবহারের আগে ও পরে ল্যাপটপটি পরিষ্কার করতাম এবং সবসময় সর্বোচ্চ যত্নে রেখেছি।
আলহামদুলিল্লাহ, কন্ডিশন এতটাই ফ্রেশ যে নতুন ল্যাপটপের পাশেও রাখলে সহজে পার্থক্য বোঝা কঠিন। বডি, স্ক্রিন, কিবোর্ড কিংবা অন্য কোথাও কোনো স্ক্র্যাচ, ডেন্ট বা ব্যবহারজনিত কোনো দাগ নেই। প্রতিটি অংশ অত্যন্ত পরিষ্কার, ঝকঝকে এবং নতুনের মতো অবস্থায় রয়েছে। আপনি যত সময় প্রয়োজন নিয়ে ভালোভাবে পরীক্ষা করে দেখতে পারবেন। চাইলে নিজের সফটওয়্যার চালিয়ে, ভারী কাজ করে, চাইলে বেঞ্চমার্ক করে, এমনকি পছন্দের গেম খেলেও পারফরম্যান্স যাচাই করতে পারবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জিজ্ঞাসা করবেন। আমি চাই, আপনি ১০০% নিশ্চিত ও সন্তুষ্ট হওয়ার পরেই সিদ্ধান্ত নিন।