এই ল্যাপটপটি আমার ব্যক্তিগত ল্যাপটপ। আপনি যদি টাকা খরচ করে একদম টেনশন-ফ্রি, ফ্রেশ, ভালো ল্যাপটপ নিতে চান, তাহলে আমার ল্যাপটপ নিতে পারেন। বাইরের দেশের ইউসড ল্যাপটপের সাথে দাম তুলনা করবেন না। কারণ এই ল্যাপটপটিতে Samsung-এর DDR4 2666MHz-এর 16GB অরিজিনাল র্যাম এবং সাথে ২ জিবি ডেডিকেটেড AMD গ্রাফিক্স কার্ড আছে। দাম নিয়ে কথা বলার আগে বাজারে শুধু এই DDR4 2666MHz-এর 16GB র্যাম আর AMD গ্রাফিক্স কার্ড কেমন দাম, তা একটু দেখে নিবেন। ল্যাপটপে বিন্দুমাত্র কোনো সমস্যা বা ল্যাগ নেই। আপনার মনের মতো যতক্ষণ ইচ্ছা, যেভাবে ইচ্ছা চেক করে নিবেন। আমি নিজে এই ল্যাপটপ দিয়ে প্রফেশনাল ওয়েব এবং অ্যাপ ডেভেলপমেন্টের কাজ করেছি, পারফরম্যান্সে কখনো কোনো প্রবলেম পাইনি। আর আমি শুরু থেকেই এক্সটার্নাল কিবোর্ড ও মাউস ব্যবহার করেছি, যার কারণে ল্যাপটপের নিজস্ব কিবোর্ড এবং ট্র্যাকপ্যাড একদম নতুনের মতোই নিখুঁত আছে।