কাঠের ধরণ: খাটটি সম্পূর্ণ খাঁটি মেহগনি কাঠ দিয়ে তৈরি। খাটের চালিগুলোও মেহগনি কাঠের। আর খাটের মাথার দিকের (Headboard) ডিজাইনে কিছুটা মালয়েশিয়ান উড ব্যবহার করা হয়েছে।
সাইজ: [৬/৭ ফিট]
ব্যবহারের সময়কাল: খাটটি আমি মাত্র ২ বছরের মতো ব্যবহার করেছি। পারিবারিক ব্যবহারের কারণে যত্ন সহকারে রাখা হয়েছে।
ফিটিং ও মজবুতি: খাটের চারকোণায় যে সাধারণ নাট সিস্টেম থাকে, সেটিকে পরিবর্তন করে আমি উন্নত লক সিস্টেম করে নিয়েছি। এর ফলে খাটটি প্রচণ্ড মজবুত হয়েছে, বিন্দুমাত্র নড়াচড়া বা শব্দ করে না।
অবস্থা: খাটটি খুবই টেকসই। তবে খাটের একটি পায়ের এক অংশে সামান্য ঘুণে ধরেছে (যেটা একটু কেরোসিন তেল বা ঘুণনাশক তেল দিলেই ঠিক হয়ে যাবে)। এছাড়া খাটে আর কোনো সমস্যা নেই, আপনি দেখলেই পছন্দ হবে।
খাটটি দেখতে বা নিতে চাইলে সরাসরি লোকেশনে আসতে হবে। দাম আলোচনা সাপেক্ষে কিছুটা কমানো যাবে।
ঠিকানা: রায়ের বাজার বারোইখালি।