ফোনটা টেবিলের উপর চুপচাপ শুয়ে আছে। যেন একটু অভিমান করেছে। কেউ তাকে আর আগের মতো সময় দেয় না। অথচ একসময় এই ফোনেই কত গল্প, কত রাত জেগে থাকা, কত হাসি জমা ছিল।
মাঝে মাঝে স্ক্রিনটা জ্বলে ওঠে, মনে হয়, সে এখনো অপেক্ষা করছে। নতুন কারো হাতে গিয়ে আবার নতুন গল্প লিখবে।
ফোনটি সম্পূর্ণ ঠিকঠাক আছে। ব্যবহার হয়েছে যত্ন করে, নিজের জিনিস ভেবে। কোনো বড় সমস্যা নেই, সবকিছু ঠিকমতো কাজ করে। দেখতেও এখনো বেশ স্মার্ট, যেমনটা ছবিতে দেখছেন।
যে কিনবেন, তার জন্য এটা শুধু একটা ফোন না, একটা সঙ্গী হবে। হয়তো আপনারও কিছু রাত, কিছু কথা, কিছু স্মৃতি জমা হবে এতে।
যদি মনে হয়, এই ফোনটা আপনারই হওয়ার কথা, তাহলে ইনবক্সে একটা ছোট্ট মেসেজ দিন। ফোনটা অপেক্ষা করছে। হয়তো আপনার জন্যই।
ব্যাটারি হেলথ: 90%
USA Variant
Extra ordinary Camera