কনফার্ম ৩য় শ্রেণি স্কুল ভর্তি সহায়িকা—আপনার সন্তানের স্কুল ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য একটি পূর্ণাঙ্গ সহায়ক বই। জেলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্বনামধন্য স্কুলের ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য বইটি বিশেষভাবে উপযোগী। বোর্ড বই বিশ্লেষণ করে তৈরি এই বইয়ে রয়েছে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, অধ্যায়ভিত্তিক অনুশীলনী, অতিরিক্ত প্রশ্ন, মডেল টেস্ট এবং বিগত বছরের প্রশ্নের আলোকে যোগ্যতাভিত্তিক ও সৃজনশীল প্রশ্ন। ইংরেজি বিষয়ে Lesson ভিত্তিক গুরুত্বপূর্ণ শব্দ, উচ্চারণ ও বাংলা অর্থসহ ১৫০ সেট মডেল টেস্ট রয়েছে। গণিতের প্রশ্ন সহজ পদ্ধতিতে সমাধান এবং ছবির সাহায্যে বিভিন্ন ধারণা বোঝানো হয়েছে। সহজ, সরল ও শিক্ষার্থীবান্ধব ভাষায় তৈরি এই বইটি ভর্তি পরীক্ষার প্রস্তুতিকে করবে আরও গোছানো ও কার্যকর।