বিক্রয় পোস্ট
আমার যত্ন করে রাখা বাইকটি বিক্রি করছি
বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক
২০১৯/২০ মডেল
বাইকটি সম্পূর্ণ ফ্রেশ, কোনো কাজ করাতে হবে না। ইঞ্জিনের শব্দ ১০০% স্মুথ এবং বাইকের লুক ৯০% ফ্রেশ। বাইকটিতে নেত্রকোনার ডিজিটাল নম্বর প্লেট এবং ট্যাক্স টোকেন রয়েছে। বিআরটিএ থেকে কিছুদিন পর স্মার্ট কার্ড ইস্যু করা হবে এবং এটি সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। মালিকানা যেকোনো সময় পরিবর্তন করা যাবে, কোনো সমস্যা নেই। বাইকের মাইলেজ প্রতি লিটারে ৩৮ থেকে ৪৩ পর্যন্ত। শুধু ছবির মাধ্যমে বাইকের কন্ডিশন বোঝানো সম্ভব নয়, আপনাকে সামনে আসতে হবে, চালিয়ে দেখতে হবে এবং বুঝতে হবে। বাইকটির দাম ডি টাকা।
আপনি যদি আসেন, চালিয়ে দেখেন এবং বাইকটি পছন্দ করেন, তবে কিছুটা সম্মান (ডিসকাউন্ট) করা হবে। বাইকের কাগজের মেয়াদ শেষ হয়ে গেছে, আপনাকে তা আপডেট করে নিতে হবে।
বাইকটি দেখতে হলে আপনাকে অবশ্যই লোকেশনে আসতে হবে। লোকেশন: নেত্রকোনা জেলা, সুসং দুর্গাপুর থানা।