tre.gif
আরও দ্রুত বিক্রি করুন
আরও বুদ্ধিমত্তার সাথে কিনুন
  1. সব বিজ্ঞাপন
  2. চাকরি
  3. গৃহস্থালির ও পরিষ্কার চাকরি
  4. Women's চাকরি
ঢাকা, এস্কাটন, 03/11
186 দেখা হয়েছে

স্মার্ট ত্রিশোর্ধ্ব বয়সের গৃহকর্মী প্রয়োজন

+1
কাজের ধরন
পূর্ণকালীন
আবেদনের শেষ তারিখ
15 November 2026
দায়িত্ব
শুধুমাত্র স্মার্ট, ন্যুনতম এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন- এমন ত্রিশোর্ধ্ব বয়সের নারীরা (যাদের কোথাও থাকার জায়গা নেই) আবেদন করবেন। নিয়োগকারী সরকারের উচ্চপদস্থ একজন নারী কর্মকর্তা, তিন ছেলে সন্তান নিয়ে বসবাস করেন। আগ্রহী প্রার্থীকে পুরো বাসা ১০০% পরিস্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে হবে এবং জামা কাপড় ধুতে হবে। রান্নাবান্নার জন্য আলাদা মহিলা আছেন।
প্রয়োজনীয়তা ও দক্ষতা
খুব বিপদে আছেন, তিন কূলে কেউ নেই, কোন পিছুটান নেই, স্বামী পরিত্যক্তা/বিধবা, ভবিষ্যতে বিয়ে করার ইচ্ছে নেই, কোথাও থাকার জায়গা নেই, কোন নারী যার নিজেরও আশ্রয় প্রয়োজন- এমন কেউ আবেদন করবেন। কাজ করতে পারেননা, প্রায়ই অসুস্থ থাকেন, ঘন ঘন ছুটি চান, সারাক্ষণ অজুহাত দেন, অপরিস্কার থাকেন- এমন কেউ আবেদন করবেননা। বেশ কয়েকজন এসেছে গিয়েছে। তাই উপরের শর্তগুলি মিলে গেলেই শুধুমাত্র আবেদন করবেন। নিজের বাসা মনে করে থাকতে হবে। ভালভাবে কাজ করলে সারাজীবন এখানেই নিরাপদে থাকতে পারবেন।
ন্যূনতম যোগ্যতার প্রয়োজনীয়তা
এসএসসি। তাকে অবশ্যই সৎ, নামাজী ও পরিশ্রমী হতে হবে। অভিজ্ঞতা না থাকলেও সমস্যা নেই।
ন্যূনতম অভিজ্ঞতা
১ বছরের কম
শুধুমাত্র কমপক্ষে এসএসসি পাস ত্রিশোর্ধ্ব স্মার্ট মহিলারা (যাদের থাকার কোনো জায়গা নেই) আবেদন করবেন। নিয়োগকর্তা একজন উচ্চপদস্থ নারী সরকারি কর্মকর্তা, তিন পুত্র নিয়ে বসবাস করেন। আগ্রহী প্রার্থীকে বাচ্চাদের যত্ন নিতে হবে, পুরো বাসা ১০০% পরিষ্কার ও গোছালো রাখতে হবে এবং কাপড় ধুতে হবে। রান্নার জন্য আলাদা নারী আছেন। বেতন: টাকা। থাকা ও খাওয়া ফ্রি। নির্বাচিত হলে কঠোর পুলিশি যাচাই করা হবে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/মেম্বারের সাথে কথা বলে এবং পুঙ্খানুপুঙ্খ খোঁজখবর নিয়ে পুলিশ যাচাই প্রতিবেদন সন্তোষজনক হলেই কেবল নিয়োগ দেওয়া হবে। কর্মস্থল: এস্কাটন, ঢাকা।
৳ 8,000 - 12,000
রিপোর্ট করুন
নিরাপত্তা পরামর্শ
  • আবেদন/সাক্ষাৎকারের জন্য ফি প্রদান করবেন না
  • অফিসিয়াল নয় এমন অফিস ঠিকানায় সাক্ষাৎকারে যাওয়া এড়িয়ে চলুন
  • কোম্পানি সম্পর্কে তথ্য সংগ্রহ করুন এবং যাচাই করুন
  • চাকরির প্রস্তাব পাওয়ার আগে ব্যক্তিগত তথ্য প্রকাশ করবেন না
frame_left.gif