কনজুমেরা নিজস্ব তত্ত্বাবধানে কৃষকের জমি থেকে বাছাইকৃত উন্নতমানের পঞ্চগড় ও পাহাড়ী হলুদ সংগ্রহ করে থাকে। সংগ্রহের পর অভিজ্ঞ জনবল দ্বারা হলুদগুলো সতর্কতার সঙ্গে পরিষ্কার, শুকানো এবং মান নিয়ন্ত্রণের প্রতিটি ধাপ সম্পন্ন করা হয়। এরপর আধুনিক ও স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় নিজস্ব ব্যবস্থাপনায় হলুদ গুঁড়া করা হয়, যাতে প্রাকৃতিক রং, ঘ্রাণ ও পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে। উৎপাদনের প্রতিটি পর্যায়ে কনজুমেরার নিজস্ব কর্মীরা সরাসরি দায়িত্ব পালন করে, ফলে পণ্যের বিশুদ্ধতা ও মান নিশ্চিত করা সম্ভব হয়। প্রস্তুতকৃত হলুদ গুঁড়া আকর্ষণীয় ও নিরাপদ প্যাকেজিংয়ের মাধ্যমে সারা দেশে পাইকারি বিক্রয় করা হয়, যা খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান, মসলা ব্যবসায়ী এবং খুচরা বিক্রেতাদের কাছে একটি নির্ভরযোগ্য ও মানসম্মত পণ্য হিসেবে পরিচিত।