অফিসের ল্যাপটপ থাকায় আমার পার্সোনাল এই HP 1000 ল্যাপটপটি আর ব্যবহার করা হয় না, তাই সম্পূর্ণ রানিং অবস্থায় বিক্রি করে দিচ্ছি। সাধারণ অফিসিয়াল কাজ, ব্রাউজিং, ইউটিউব দেখা বা স্টুডেন্টদের টাইপিং ও বেসিক শেখার কাজের জন্য এটি চমৎকার একটি ডিভাইস।
ব্র্যান্ড ও মডেল: HP 1000
প্রসেসর ও স্পিড: ল্যাপটপে উইন্ডোজ দেওয়ার জন্য একটি TwinMOS 128GB SSD লাগানো আছে, যার কারণে ল্যাপটপটি খুব দ্রুত অন হয় এবং ল্যাগ ছাড়া চলে।
স্টোরেজ (HDD): এসএসডি ছাড়াও ফাইল, গান বা সিনেমা রাখার জন্য ভেতরে অতিরিক্ত বড় সাইজের হার্ডডিস্ক (HDD) দেওয়া আছে।
ডিসপ্লে: স্ক্রিন বা ডিসপ্লে একদম ফ্রেশ, কোনো দাগ বা সমস্যা নেই।
বর্তমান কন্ডিশন: ল্যাপটপটি সম্পূর্ণ রানিং। তবে কীবোর্ডটি কাজ করে না (আলাদা একটি এক্সটার্নাল ইউএসবি কীবোর্ড ব্যবহার করতে হবে) এবং স্পিকারের সাউন্ড কিছুটা ফেটে আসে। হেডফোন বা এক্সটার্নাল স্পিকার দিয়ে দারুণ সাউন্ড পাওয়া যায়।