tre.gif
আরও দ্রুত বিক্রি করুন
আরও বুদ্ধিমত্তার সাথে কিনুন
  1. সব বিজ্ঞাপন
  2. চাকরি
  3. ড্রাইভার চাকরি
গাজীপুর, গাজীপুর সদর, 11 ঘণ্টা আগে
128 দেখা হয়েছে

অভিজ্ঞ কার ড্রাইভার নিয়োগ

+1
কাজের ধরন
পূর্ণকালীন
আবেদনের শেষ তারিখ
31/10/2026
দায়িত্ব
দায়িত্বসমূহ: ১) নির্ধারিত সময় ও নির্দেশনা অনুযায়ী গাড়ি পরিচালনা করা। ২) প্রয়োজন অনুযায়ী অফিস, কারখানা ও অন্যান্য নির্ধারিত স্থানে যাতায়াত করা। ৩) ডিউটির আগে গাড়ির জ্বালানি, টায়ার ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরীক্ষা করা। ৪) গাড়ির জ্বালানি ও দৈনন্দিন ব্যবহারের হিসাব সঠিকভাবে রাখা। ৫) গাড়ি নিরাপদ স্থানে পার্কিং ও সংরক্ষণ করা। ৬) জরুরি পরিস্থিতিতে শান্ত থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া। ৭) গাড়ি সবসময় সময়মতো ব্যবহারের জন্য প্রস্তুত রাখা। ৮) গাড়ির কোনো সমস্যা বা অস্বাভাবিকতা দেখা দিলে দ্রুত কর্তৃপক্ষকে জানানো। ৯) অনুমতি ছাড়া ব্যক্তিগত কাজে গাড়ি ব্যবহার না করা। ১০) গাড়ির সর্বোচ্চ যত্ন নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন ও ভালো অবস্থায় রাখা। ১১) ডিউটির সময় বা কর্মস্থলে ধূমপান ও যেকোনো ধরনের নেশা সম্পূর্ণ নিষিদ্ধ। ১২) কর্তৃপক্ষের/মালিকের অনুমতি ছাড়া গাড়ির চাবি বা গাড়ির কোনো তথ্য অন্য কারও কাছে হস্তান্তর না করা।
প্রয়োজনীয়তা ও দক্ষতা
যোগ্যতা ও দক্ষতা: ১) বৈধ ড্রাইভিং লাইসেন্স ও NID থাকতে হবে। ২) প্রাইভেট কার চালানোর পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। ৩) গাড়ির বিভিন্ন মডেল ও অটোমেটিক ট্রান্সমিশন সম্পর্কে ধারণা থাকা ভালো। ৪) ঢাকা ও গাজীপুরসহ বিভিন্ন রুট সম্পর্কে ভালো ধারণা থাকা অগ্রাধিকারযোগ্য। ৫) বাংলা ভাষায় পরিষ্কারভাবে যোগাযোগ করতে সক্ষম হতে হবে। ৬) ধৈর্যশীল ও চাপের মধ্যে স্বাভাবিকভাবে কাজ করার সক্ষমতা থাকতে হবে। ৭) নতুন পরিস্থিতিতে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতা থাকতে হবে। ৮) পূর্বের কর্মস্থলে ভালো আচরণ ও কাজের রেকর্ড থাকা অগ্রাধিকারযোগ্য। ৯) নিয়োগকর্তার ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ের গোপনীয়তা রক্ষা করতে হবে। ১০) দীর্ঘমেয়াদে বিশ্বস্ততার সঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে।
ন্যূনতম যোগ্যতার প্রয়োজনীয়তা
ন্যূনতম যোগ্যতা: ১) বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং NID কার্ড থাকতে হবে। ২) কমপক্ষে ৫ বছরের প্রাইভেট কার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। (নতুন/অনভিজ্ঞ চালক আবেদন করতে পারবেন না)। ৩) নিরাপদে ও দক্ষতার সঙ্গে গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ৪) কমপক্ষে ৮ম শ্রেণি/জেএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ৫) ট্রাফিক আইন, সড়ক চিহ্ন ও সাধারণ সড়ক নিরাপত্তা সম্পর্কে মৌলিক জ্ঞান থাকতে হবে। ৬) গাড়ির ছোটখাটো যান্ত্রিক সমস্যা ও জরুরি পরিস্থিতি সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে। ৭) শারীরিকভাবে গাড়ি চালানোর উপযোগী এবং দীর্ঘ সময় সতর্কতার সঙ্গে ড্রাইভিং করার সক্ষমতা থাকতে হবে। ৮) কোনো ধরনের মাদকাসক্তি বা নেশার অভ্যাস থাকা যাবে না।
ন্যূনতম অভিজ্ঞতা
৫ বছর
অভিজ্ঞ প্রাইভেট কার চালক নিয়োগ কর্মস্থল: গাজীপুর সদর, গাজীপুর গাড়ি: টয়োটা করোলা এক্সিও ২০১৫ (নন-হাইব্রিড) যোগ্যতা: অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং এনআইডি থাকতে হবে। অন্তত ৫ বছরের প্রাইভেট কার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। নতুন/অভিজ্ঞতাহীন চালকগণ আবেদন করবেন না। নিরাপদে ও দক্ষতার সঙ্গে গাড়ি চালাতে জানতে হবে। সৎ, ভদ্র, অমায়িক, বিশ্বস্ত এবং দায়িত্বশীল হতে হবে। গাড়ির যত্ন ও পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। বেতন ও সুযোগ-সুবিধা: বেতন: ১৫,০০০ টাকা/মাস ওভারটাইম: ৫০ টাকা/ঘণ্টা দুপুরের খাবারের বিল/খাবারের সুবিধা বছরে ২টি ঈদ বোনাস ডিউটি: সকাল ৭টা – রাত ৮টা, সপ্তাহে ৭ দিন। যোগাযোগের সময়: সকাল ১০টা – রাত ৮টা। আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অবশ্যই বৈধ প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স ও এনআইডির ছবি সংযুক্ত করে প্রদত্ত ফোন নম্বরে WhatsApp-এর মাধ্যমে যোগাযোগ করতে হবে। শুধুমাত্র অভিজ্ঞ ও বৈধ প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সধারীরা যোগাযোগ করুন।
রিপোর্ট করুন
নিরাপত্তা পরামর্শ
  • আবেদন/সাক্ষাৎকারের জন্য ফি প্রদান করবেন না
  • অফিসিয়াল নয় এমন অফিস ঠিকানায় সাক্ষাৎকারে যাওয়া এড়িয়ে চলুন
  • কোম্পানি সম্পর্কে তথ্য সংগ্রহ করুন এবং যাচাই করুন
  • চাকরির প্রস্তাব পাওয়ার আগে ব্যক্তিগত তথ্য প্রকাশ করবেন না
frame_left.gif