কর্মস্থল: গাজীপুরা, সাতাইশ, টঙ্গী
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: আলোচনা সাপেক্ষে
দায়িত্বসমূহ:
MikroTik, OLT/ONU, GPON/EPON, PPPoE, VLAN, Routing ও Fiber Network পরিচালনা এবং ট্রাবলশুটিং। Packet Loss, Latency, Wi-Fi ও Optical Signal সমস্যা সমাধান। প্রয়োজনে গ্রাহক, POP ও ফিল্ড সাইটে সরাসরি কাজ করা। Fiber Mapping, Network Planning ও Documentation করা এবং টেকনিশিয়ানদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়া।
যোগ্যতা:
সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি। ISP Network Operations, MikroTik, Fiber Network ও Troubleshooting-এ বাস্তব অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে।
বিশেষ শর্ত:
অফিসের পাশাপাশি ফিল্ডে কাজ করার মানসিকতা এবং সমস্যা সমাধান পর্যন্ত দায়িত্ব নেওয়ার সক্ষমতা থাকতে হবে।
সুযোগ-সুবিধা:
পারফরম্যান্স বোনাস, উৎসব বোনাস, মোবাইল বিল, খাবার সুবিধা ও ফিল্ড যাতায়াত ভাতা।
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।