ডিম ও মধুর হেয়ার প্যাক। উপকরণ: ১টি ডিম, ২ টেবিল চামচ মধু। পদ্ধতি: ডিম ও মধু ভালোভাবে মিশিয়ে চুলে লাগান। ২০-৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। ডিম চুলের প্রোটিন যোগায় এবং মধু চুলকে মসৃণ করে। দই ও মেহেদি হেয়ার প্যাক। উপকরণ: টেবিল চামচ মেহেদি গুঁড়া, ১/২ কাপ দই। পদ্ধতি: মেহেদি ও দই একসাথে মিশিয়ে চুলে লাগান এবং ৪৫ মিনিট রেখে দিন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। মেহেদি চুলের জন্য কন্ডিশনারের কাজ করে এবং দই চুলের আর্দ্রতা ধরে রাখতে সহায়ক। নারকেল তেল ও অ্যালোভেরা হেয়ার প্যাক। উপকরণ: ২ টেবিল চামচ নারকেল তেল, ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল। পদ্ধতি: নারকেল তেল ও অ্যালোভেরা জেল মিশিয়ে চুলের গোড়ায় ও চুলে ভালোভাবে লাগিয়ে নিন। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক চুলকে মজবুত ও উজ্জ্বল করে। কলা ও মধুর হেয়ার প্যাক। উপকরণ: ১টি পাকা কলা, ১ টেবিল চামচ মধু।