উপকারিতাসমূহঃ
১। নানাবিধ রোগ সারাতে বেল খুবই কার্যকর। যেমন,হজমের সমস্যা, পাইলস, পেপ্টিক আলসার এবং ডায়রিয়া।
২। IBS সমস্যা নির্মূলে সাহায্য করে।
৩। শারীরিক দুর্বলতা বা এনার্জির ঘাটতি পূরনে বেল ভীষণ উপকারী।
৪। বেল পাকস্থলী ও লিভারের শক্তি বৃদ্ধি করে।কিডনী ভালো রাখে।
৫। হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। হার্ট স্ট্রোক ও অ্যাটাক নিরাময়ে বেল খুব কার্যকর।
৬। বেলে থাকা ফাইবার এবং অন্যান্য লাক্সাটিভ প্রোপার্টিস কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে।
৭। ডায়বেটিস নিয়ন্ত্রণে রাখে।বেলে উচ্চ পরিমাণে ‘ফেরোনিয়া গাম’ নামক প্রাকৃতিক রাসায়নিক পদার্থ রয়েছে যা রক্তে শর্করার ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে।
৮। শুকনা বেল পাউডার ক্রনিক ডায়রিয়া ও আমাশয় নির্মূল করে।
৯। রক্তের খারাপ কোলস্টেরল নিয়ন্ত্রণ করে।
১০। শরীর থেকে টক্সিন তথা দূষিত পদার্থ বের করতে ভূমিকা রাখে।