কার্যকারিতা ও ব্যবহারঃ
পাকস্থলী ও লিভারের শক্তি বর্ধক। হজমকারক , পরিপাক শক্তি বৃদ্ধি করাক, কাচা বেল মল সংগ্রাহক , আমাশয় ও ডায়রিয়ার কার্যকর , অগ্নিদীপক, স্নিগ্ধকারক, অন্ত্রের ক্ষতসারক । পাকাবেল সাধারন বলকারক,রুচিকারক, মৃদু বিরেচক, কোষ্ঠাকাঠিন্যে কার্যকর । শরীরের জ্বালাপোড়া নিবারক।
কাঁচা ও পাকা বেল পরিপাকতন্ত্রের গোলযোগ, রক্ত অর্শ্ব, পিত্তজনিত জবর,বুক ধরফর করা, অনিদ্রা, পিপাসা, শোথ, শুক্রতারল্যে উপকারী ।
( তথ্য সূত্রঃ রোগ ও উদ্ভিদতত্ত্ব ( ৪-৬ খন্ড) , লেখকঃ হাকীম এম এ কালাম পাটোয়ারী , প্রকাশকঃ ক্যামরুজ পাবলিকেশন্স , সংস্করনঃ জুলাই ২০০৮ , পৃষ্ঠাঃ ১১০)
.
আয়ুর্বেদিক মতে গুণ ও আময়িক প্রয়োগঃ
কচি বেলের গুনঃ ইহা কটুতিক্ত কষায় রস, উষ্ণ বীর্য, তীক্ষ্ণ, অগ্নীবর্ধক, পাচক,লঘুপাক, স্নিগ্ধ,বায়ু নিবারক ও কফঘ্ন।
কাঁচা বেলের গুনঃ ইহা কষায় মধুর রস,গুরুপাক,অগ্নিবর্ধক, মলরোধক, রুচিকারক, কফ ও পিত্ত নিবারক। জ্বর ও অতিসার রোগের শান্তিকারক।