তোকমা দানাঃ
বহুগুণে গুণান্বিত তোকমা দানা। তোকমা দানা মূলত এক ধরণের ছোট কালো রঙের বীজ।
বিভিন্ন মিষ্টি পানীয় বা শরবতে ব্যবহৃত হয়। পুষ্টিগুণের কারণে আয়ুর্বেদ, ইউনানি ও চীনা চিকিৎসাশাস্ত্রে তোকমা দানা অন্যতম উপাদান।
তোকমা দানাতে রয়েছে প্রচুর আঁশ, প্রোটিন, আয়রন ও ক্যালরি।
তোকমা দানার পুষ্টিগুণঃ
—গ্রীষ্মকালে দেহের তাপমাত্রা কমাতে সহায়ক। উষ্ণ আবহাওয়ার দেশগুলোতে তোকমার শরবত জনপ্রিয়।
— রক্তের শর্করা নিয়ন্ত্রণে কার্যকর।
— কোষ্ঠকাঠিন্য ও হজমের সমস্যা দূর করতে ফলপ্রদ।
— এসিডিটি দূর করতে সহায়ক।
— ওজন কমাতে কার্যকরী।
— একজিমা ও সোরিয়াসিসের মতো চর্মরোগ নিরাময়ে অত্যন্ত উপকারী।