সুজুকি জিক্সার এসএফ ২৫০-২০২৫ মডেল, আনুমানিক ৫৮০০ কিলোমিটার চলেছে। বাইকটিতে একটিও স্ক্র্যাচ নেই, প্রায় শোরুম কন্ডিশনে আছে এবং ব্রেকিং পিরিয়ড সঠিকভাবে সম্পন্ন করা হয়েছে। প্রথমবারের পর প্রতি ১২০০ কিলোমিটার অন্তর ফুল সিন্থেটিক ইঞ্জিন অয়েল এবং মবিল ফিল্টার পরিবর্তন করা হয়েছে। আমার রুচি অনুযায়ী এবং শালীনতার মধ্যে কিছু কাস্টমাইজেশন করা হয়েছে, সব মিলিয়ে বাইকটির পেছনে আমার খরচ হয়েছে ৪ লাখ ৭০ হাজার টাকা। উত্তরা বিআরটিএ থেকে বাইকটি দুই বছরের রেজিস্ট্রেশন করা। আপনি আপনার ইচ্ছামতো এটি যাচাই করতে পারেন বা কোনো বিশেষজ্ঞকে দিয়ে দেখিয়ে নিতে পারেন। আপনার যদি একই মডেলের নতুন বাইক কেনার ইচ্ছা থাকে, তবে আপনি বিকল্প হিসেবে আমার বাইকটি দেখতে পারেন।
দাম ১০০% ফিক্সড, আপনার যদি অযৌক্তিক বা বেশি মনে হয় তবে অনুগ্রহ করে আমাকে ক্ষমা করবেন এবং বিজ্ঞাপনটি এড়িয়ে যাবেন, ধন্যবাদ।
দ্রষ্টব্য: বাইকটি দেখতে হলে আপনাকে অবশ্যই শ্রীপুরের মাওনায় আমার ঠিকানায় আসতে হবে।