আমি আমার সাইকেলটি বিক্রি করছি। এর বডি অ্যালুমিনিয়ামের এবং এটি নতুনের মতো অবস্থায় আছে। এতে পেছনে ৭টি এবং সামনে ৩টি গিয়ার আছে, যা পুরোপুরি কাজ করছে; আপনি চাইলে দেখে নিতে পারেন। এটি ২৬ ইঞ্চি সাইজের সাইকেল এবং এতে অরিজিনাল Shimano ব্র্যান্ডের গিয়ার ও হাইড্রোলিক ডিস্ক ব্রেক রয়েছে। টাকার প্রয়োজনে আমি এটি বিক্রি করছি। আপনি যদি এটি কিনতে চান, তবে আপনাকে অবশ্যই এই ঠিকানায় আসতে হবে: বিএডিসি মোড়, কাশিমপুর, গাজীপুর। দাম নির্ধারিত। অনুগ্রহ করে অহেতুক দরদাম করবেন না।